-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
More
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
লিখেছেন মোঃ সিয়াম চৌধুরী কোয়ার্টার ফাইনালের আজকের ম্যাচে কুয়েতকে রেকর্ড ২০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফেমিসাইনালে উত্থিত হয়েছে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ। অপরদিকে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কাও, যাঁদের সাথে বাংলাদেশের দেখা হয়ে যাচ্ছে সেমিফাইনালেই। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল বাংলাদেশ ও শ্রীলঙ্কাই আছে এশিয়াড ক্রিকেটে। দক্ষিণ কোরিয়ার ইনচনের মেঘলা সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুয়েত। খর্বশক্তির দল কুয়েতের বিপক্ষে শুরু থেকেউ চড়াও হয় বাংলাদেশের ব্যাট। উদ্বোধনী জুটিতে তামিম ও এনামুল যোগ করেন ৬১ রান। এনামুল ৩৮ রানর ঝড়ো ইনিংস খেলেন মাত্র ১৮ বলে। বাংলাদেশের হয়ে ফিফটি করেছেন তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ৩টি ছক্কা ও ৪টি চারের পসরায় ইনিংসটি খেলেছেন মাত্র ২৫ বলে যেখানে স্ট্রাইকরেট ২৩৬.০০! তামিম আউট হন ২৮ রানে, সাকিব ও সাব্বির করেন যথাক্রমে ২৩ ও ৩৫ রান। বাংলাদেশের স্কোর আরও বড় করা যেত, কিন্তু মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২০ ওভার শেসে সংগৃহীত হয় ২২৪ রান, খোয়াতে হয় ৯টি উইকেট। নিজেকে হারিয়ে ফেরা নাসির আবারো ব্যর্থ হয়েছেন ফর্মে ফিরতে, ১১ বল খেলে আউট হয়েছেন মাত্র ৯ রান করে। শেষদিকে ৬ ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে রান নিয়ে যেতে না পারলেও পাহাড়সম স্কোর গড়ে বাংলাদেশ, যেখানে প্রভাব রয়েছে কুয়েতের খরুচে বোলিং ও অতিরিক্ত রানেরও। এত রান তাড়া করে কোনো দলই আন্তর্জাতিক ক্রিকেটে জিততে পারেনি, তাই টাইগারদের কাছে কুয়েতের হারটা ছিল কেবল সময়ের ব্যাপার। ব্যাটিংয়ে নেমেই খেই হারিয়ে ফেলেন কুয়েতের খেলোয়াড়েরা। স্কোরবরদে ৬ রান তুলতেই প্রথম ৪ ব্যাটসম্যান ফিরে যান ড্রেসিংরুমে। এরপর ১৩ রানে ২ উইকেট ও ১৭ রানে আরও ৩ উইকেটের পতন ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় কুয়েতকে। ২১ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আলতাইবি আউট হলে ২০৩ রানের বিশাল ব্যবধানের পরাজয় বরণ করে নেয় সদ্য ক্রিকেটে হাতেখড়ি নেওয়া দলটি। বাংলাদেশের পক্ষে আরাফাত সানি ৪টি ও মাহমুদুল্লাহ রিয়াদ ৩টি উইকেট নেন। কুয়েতের কোনো খেলোয়াড়ের রান ছোঁতে পারেনি দুই অঙ্ক। ১ম ইনিংসে বাংলাদেশের করা ২২৪ রান টি২০-র ক্রিকেট ইতিহাসের ৫ম সর্বোচ্চ রান এবং দলগতভাবে রেকর্ড। আর ২০৩ রানের জয়টি পুরো টি২০-র ক্রিকেট ইতিহাসেরই সর্বোচ্চ। আগামীকাল একই মাঠে সেমিফাইনালে বাংলাদেশ মোকাবেলা করবে টুর্নামেন্টের অপর টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কার। বাংলাদেশের মতো শ্রীলঙ্কার দলটিও খুব শক্তিশালী এবং সিনিয়র খেলোয়াড় সমৃদ্ধ। ফলে ইভেন্টের দুই শক্তিশালী দলই সেমিফাইনালে মুখোমুখি হয়ে যাওয়ায় সবচেয়ে বিগ ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। সংক্ষিপ্ত স্কোর- টস- কুয়েত বাংলাদেশ ২২৪/৯ (২০ ওভার) মিঠুন ৫৯, এনামুল ৩৮, সাব্বির ৩৫; ফাহাদ ৪৮/৩ কুয়েত- ২১/১০ (১৩ ওভার) আলতাইবি ৭, ফাহাদ ৬ আরাফাত সানি ৮/৪, মাহমুদল্লাহ ১/৩ 




